৯বর্ষে পূর্ব বড়ুয়া তরুণ সংঘ

পূর্ব বড়ুয়া তরুণ সংঘ "৯ম বর্ষে পদার্পণ"

একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, মানবতার সেবায় আমরা নিরলস

উষ্ণতার উপহার

দরিদ্র শীতার্ত মানুষের পাশে আপনার ছোট সহায়তাই বড় পরিবর্তন

আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যারা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা উষ্ণতা ছড়িয়ে দিচ্ছি।

সবুজ বাংলাদেশ

সবুজ পৃথিবীর স্বপ্নে বৃক্ষরোপণে আমরা একসাথে

পরিবেশ রক্ষায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি বছরজুড়েই চলমান। এখন পর্যন্ত ১৩,০০০+ গাছ রোপণ করা হয়েছে। আসুন এই যাত্রায় সঙ্গী হই।

শিক্ষার আলো

অসহায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তার অবিচ্ছিন্ন যাত্রা

বই, খাতা, ফি, কোচিং, ভর্তি সহায়তা– সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি যেন কোনো মেধাবী শিক্ষার্থী দারিদ্র্যের কারণে ঝরে না পড়ে।

স্বাস্থ্য সেবা

সুস্থ দেহ সুন্দর জীবন বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প

প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্র মানুষদের জন্য আমরা নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করি।

পরিচ্ছন্নতা অভিযান

স্বচ্ছ পরিবেশ সুন্দর জীবন সচেতনতাই পরিবর্তনের মূল চাবিকাঠি

আমাদের পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে স্থানীয় এলাকা, রাস্তাঘাট ও জনসংযোগ স্থান পরিষ্কার করে সচেতনতা তৈরি করা হয়।

রমজানের আনন্দ

পবিত্র রমজানে ইফতার বিতরণ অসহায় রোজাদারদের পাশে আমরা

পবিত্র রমজান মাসে আমরা দরিদ্র ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করে আসছি নিরবচ্ছিন্নভাবে।

+
বৃক্ষরোপণ
+
শিক্ষার্থী সহায়তা
+
শীতবস্ত্র বিতরণ
+
রক্তদাতা
আমাদের কাজ

সাম্প্রতিক কার্যক্রম

১২ মার্চ , ২০২৬

ইফতার ও দোয়া মাহফিল

সম্প্রতি লালমনিরহাট সদর উপজেলায় ১০০০ রোজাদার মানুষকে ইফতার করা হয়েছে।

২৫ ডিসেম্বর, ২০২৫

শিক্ষা উপকরণ বিতরণ

দরিদ্র ও মেধাবী ৫০ জন শিক্ষার্থীর মাঝে বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

৩০ ডিসেম্বর, ২০২৫

শীত বস্ত্র বিতরণ

২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আমাদের লক্ষ্য

যে উদ্দেশ্যে আমরা কাজ করি

শিক্ষা বিস্তার

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান।

স্বাস্থ্য সেবা

জরুরী রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প।

পরিবেশ রক্ষা

সবুজায়ন নিশ্চিতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।

মানবিক সেবা

বন্যা বা শীতে দুর্যোগকালীন সহায়তা পৌঁছে দেওয়া।

আপডেট

আসন্ন কর্মসূচি

১৩এপ্রিল
বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি

লালমনিরহাট সদর উপজেলা

১৪এপ্রিল
পহেল বৈশাখ উদযাপন

কুলাঘাট ও পার্শ্ববর্তী এলাকা

১৬এপ্রিল
ফ্রি রক্তের গ্রুপ ক্যাম্পেইন

পূর্ব বড়ুয়া তরুণ সংঘ কার্যালয়

উপদেষ্টা মন্ডলী

প্রধান উপদেষ্টার বাণী

মোঃ আরমান রহমান

মোঃ আরমান রহমান

(২৯ তম বিসিএস) বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, লালমনিরহাট সরকারি কলেজ
"একটি আদর্শ সামাজিক সংগঠন শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র্য বিমোচনে নিয়োজিত থাকে। পূর্ব বড়ুয়া তরুণ সংঘ এমনই একটি সংগঠন।

শুরু থেকেই তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা প্রদান, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা, পরিচ্ছন্নতা অভিযান এবং সামাজিক সেবায় নিয়োজিত।

অবক্ষয়ের স্রোতে হারিয়ে যেতে বসা এই সমাজে একঝাঁক তরুণ যে মানবসেবার অনন্য ভূমিকা পালন করছে তাদের জন্য রইল গভীর সম্মান এবং কৃতজ্ঞতা।"
মোঃ আরমান রহমান

প্রধান উপদেষ্টা

কার্যকরী সদস্য

প্রতিষ্ঠাতার বাণী

চীনা দার্শনিক কনফুসিয়াস এর একটি মূল্যবান উক্তি -

"He who wishes to secure the good of others, has already secured his own".

অর্থাৎ যে ব্যক্তি অন্যের কল্যাণের ইচ্ছা পোষণ করে, সে প্রকৃতপক্ষে নিজের কল্যাণই নিশ্চিত করে।

সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা জন্মায়। মানুষের মধ্যে নেতৃত্বগুণ তৈরি হয়, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে উঠে। সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজে সুস্থতা ও নৈতিকতার চর্চা বাড়ানো সম্ভব।

"আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে,
কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে।"

পূর্ব বড়ুয়া তরুণ সংঘ সেই উদারতা আর মানবিকতার বাস্তব রূপ। আমি বিশ্বাস করি, আমাদের এ ক্ষুদ্র উদ্যোগ একদিন বড় স্বপ্ন পূরণের সোপান হয়ে উঠবে।

মোঃ সায়হান সৈকত

প্রতিষ্ঠাতা সভাপতি

মোঃ সায়হান সৈকত

প্রতিষ্ঠাতা পূর্ব বড়ুয়া তরুণ সংঘ, লালমনিরহাট
সহযোগিতায়

ডোনার ও পার্টনার

প্রধান ডোনার
মোঃ আরমান রহমান
মোঃ আরমান রহমান

বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, লালমনিরহাট সরকারি কলেজ

ডোনার
মোঃ এরশাদুল হক

ম্যানেজার, সিটি ব্যাংক পিএলসি

নিয়মিত ডোনার
মোঃ কবিরুল ইসলাম

সহকারী শিক্ষক

টেক পার্টনার
সেবা অটোমেশন সিস্টেম

শ্রীপুর, গাজীপুর

ডোনার
রাসেল রহমান

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা

ডোনার
মোঃ রাকিবুল ইসলাম

ব্যবসায়ী, লালমনিরহাট সদর

ডোনার
মোসাম্মৎ ফাতেমা বেগম

সমাজসেবক, কুলাঘাট

আমাদের কার্যক্রমে যুক্ত হোন

দান

নিয়মিত বা এককালীন আর্থিক সহায়তার মাধ্যমে আমাদের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে পারেন।

স্বেচ্ছাসেবক

শুধু অর্থ নয়, আপনার সময় ও শ্রমও মানবতার সেবায় বিনিয়োগ করতে পারেন।

পৃষ্ঠপোষকতা

কর্পোরেট প্রতিষ্ঠান, এনজিও ও ব্যক্তিগতভাবে যেকেউ পৃষ্ঠপোষকতা করতে পারেন।